Friday, 2 November 2018

মহম্মদ-চরিত ও মুসলমান ধর্ম্মের সংক্ষিপ্ত বিবরণ।



“মহম্মদের সময়ে কন্যাগণের পিতৃধনে কোন অধিকার ছিল না। পুত্র বর্ত্তমানে মুসলমান ভিন্ন অন্য কোন দেশে পিতৃসম্পত্তিতে কন্যার কোন অধিকার নাই। সুসভ্য খৃষ্টান ও সুসংস্কৃত হিন্দু জাতি পুত্র বর্ত্তমানে কন্যাকে সকল অধিকার হইতে বঞ্চিত রাখিয়াছে। কিন্তু সাম্যমন্ত্রে দীক্ষিত মহম্মদ যেমন পুত্রকে, তেমনই কন্যাকে পিতার ধনে অধিকারী করিয়া গিয়াছেন। নারীজাতির সাংসারিক অধিকার প্রাচীন কোন ধর্ম্মপ্রচারকই এমনভাবে প্রতিষ্ঠিত করিয়া যাইতে পারেন নাই।”

“বর্ত্তমান অথবা ভবিষ্যতে যাহাদের উন্নতির বিন্দুমাত্র আশা ছিল না, বর্ব্বরতা ও মূর্খতার অতলস্পর্শ কূপে যাহারা ডুবিয়াছিল, মহম্মদের আহ্বানে তাহারা জীবন পাইয়া জগতে জ্ঞান ও ধর্ম্ম, সভ্যতা ও উন্নতির বীজ বিক্ষিপ্ত করিয়াছিল; অনন্ত দুর্গতিগ্রস্ত ও পরপদানত জাতি নবজীবন লাভ করিয়াছিল; ইউরোপ যখন অসভ্য জাতির লৌহনিগড় গলায় পরিয়া মহা-অন্ধকারে ডুবিয়াছিল, তখন মুসলমানগণ জ্ঞানজ্যোতি প্রজ্জ্বলিত করিয়া অন্ধ নরনারীর পথপ্রদর্শক হইয়াছিল। মুসলমান হইতেই বর্ত্তমান ইউরোপের উন্নতির সূত্রপাত হয়।”

বর্তমান ভারতবর্ষের এক কঠিন সময়ে উনিশ শতকের লেখক কৃষ্ণকুমার মিত্র-র এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেই এর প্রকাশ করা হলো।


প্রকাশক: লোক সেবা শিবির
লেখক: কৃষ্ণকুমার মিত্র
প্রকাশকাল: অক্টোবর ২০১৮
পৃষ্ঠাসংখ্যা: ১৪৪
মূল্য: ₹ ১৮০
ISBN: 978-81-938218-0-0

কলিকাতার পুরাতন কাহিনি ও প্রথা।



“একপ্রকার মুরুব্বি দেখা দিয়াছিল যাহাদিগকে ‘ভোজপন্ডে’ বলিত, অর্থাৎ যাহাদের ভোজন পণ্ড করিবার কাজ ছিল। তাহারা নিমন্ত্রিত হইয়া লোকেদের বাটি যাইয়া তাহাদের বংশের কোনো কুৎসা রচনা করিয়া সমস্ত পণ্ড করিত। মুরুব্বি না-খাইয়া গেলে অপরেও খাইত না। এইরকম দু-চারটি ব্যাপার হওয়ায় পাচক-ব্রাহ্মণের প্রথা উঠিল। তাহারা রন্ধন তেমন করিতে না-পারিলেও ভোজপন্ডেকে গালাগালি দিতে বিশেষ পটু ছিল। ভোজপন্ডেরা দু-চার জায়গায় অপমানিত হওয়াতে তাহাদের প্রতাপ কমিয়া গেল, পরে লোপ পাইল। কিন্তু দুঃখের বিষয়, গিন্নিদের হাতের সোনামুগের ডাল, শাকের ঘণ্ট, মোচার ঘণ্ট উঠিয়া গেল। কলিকাতায় গিন্নিদের ভোজরন্ধন প্রথা উঠিয়া যাওয়ার ইহা একটি কারণ। পূর্ববঙ্গের মেয়েরা উৎকৃষ্ট রন্ধন করিতে পারে, সেখানে পাচক-ব্রাহ্মণের প্রতাপ নাই।”
উনিশ তথা বিশ শতকের প্রথমের কলকাতা, তার সমাজের এক চমৎকার ছবি লেখক ঐতিহাসিক ব্যাখ্যাসহ বর্ণনা করেছেন, যা এই শহরের ইতিহাসে আগ্রহীদের আকর্ষণ করার পক্ষে যথেষ্ট।


প্রকাশক: লোক সেবা শিবির
লেখক: মহেন্দ্রনাথ দত্ত
প্রকশকাল: জুন ২০১৮
পৃষ্ঠাসংখ্যা: ১২০
মূল্য: ₹ ১৫০
ISBN: 978-81-926710-9-3